শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

প্রচণ্ড বুকে ব্যথা নিয়ে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের মাউন্ড এডোরা বেসরকারি হাসপাতালে ভর্তি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৩০ সময় দেখুন

সিলেট, ০৬ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি হয়েছেন শ্রম ও কর্ম সংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ শুক্রবার বেলা সোয়া একটার দিকে তাকে সিলেট নগরের আখালিয়ার মাউন্ড এডোরা বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মন্ত্রীর ঘনিষ্ঠজন জুরেজ আবদুল্লাহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সকালে শ্রমমন্ত্রী তার নির্বাচনী এলাকা সিলেট-৪ আসনের কোম্পানীগঞ্জ উপজেলার কয়েকটি উন্নয়নমূলক কাজ ও কর্মসূচিতে অংশ নেন। দুপুর পৌনে ১২টার দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। পরে দ্রুত তাঁকে সিলেট নগরে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।

জুরেজ আবদুল্লাহ আরও জানান, চিকিৎসকেরা জানিয়েছেন, মন্ত্রী বর্তমানে আশঙ্কামুক্ত। তবে তাকে হাসপাতালে রেখে পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর