বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

নোবিপ্রবি শিক্ষার্থী রহমত উল্লাহর দুটি কিডনি বিকল, বাঁচাতে প্রয়োজন সমাজের বিত্তবানদের সহযোগিতা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৪১ সময় দেখুন

ক্যাম্পাস প্রতিনিধি-নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ০৪ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষা প্রশাসন বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী রহমত উল্লাহর দুটি কিডনিই বিকল হয়ে গেছে। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। অর্থাভাবে তার উন্নত চিকিৎসা ও জীবন রক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে।

​জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা ও কিডনি বায়োপসির মাধ্যমে চিকিৎসকরা তার দুটি কিডনিই অকেজো হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে জীবন বাঁচাতে তাকে নিয়মিত সপ্তাহে দুবার ডায়ালাইসিস করাতে হচ্ছে। পাশাপাশি রক্তস্বল্পতার কারণে প্রতিনিয়ত রক্ত প্রদানসহ অন্যান্য ব্যয়বহুল চিকিৎসাও চালিয়ে যেতে হচ্ছে।

​চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, রহমত উল্লাহকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে দ্রুত কিডনি প্রতিস্থাপন (Kidney Transplant) করতে হবে। প্রাথমিক হিসাব অনুযায়ী, এই জটিল অপারেশন ও আনুসঙ্গিক চিকিৎসায় প্রায় ১২ থেকে ১৫ লাখ টাকার প্রয়োজন।

​একটি দরিদ্র ও সাধারণ পরিবারের পক্ষে এত বিপুল পরিমাণ চিকিৎসা খরচ বহন করা সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়েছে। একদিকে প্রিয় সন্তানকে বাঁচানোর আকুল আর্তনাদ, অন্যদিকে প্রতিদিনের চিকিৎসার খরচ জোগানোর দুশ্চিন্তা—সবমিলিয়ে চরম মানবেতর দিন কাটাচ্ছে রহমত উল্লাহর পরিবার।

​যেভাবে সহযোগিতা পাঠাবেন:
মেধাবী এই শিক্ষার্থীর জীবন বাঁচাতে সমাজের বিত্তবান, সহপাঠী ও দেশের দানশীল মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছে তার পরিবার। সামর্থ্য অনুযায়ী যে কেউ আর্থিক সহায়তা পাঠাতে পারেন নিচের মাধ্যমগুলোতে:
​ব্যাংক অ্যাকাউন্ট:
​হিসাব নম্বর: 4405701032637 (সোনালী ব্যাংক)
​হিসাবের নাম: জি এম রাকিবুল ইসলাম, চেয়ারম্যান, শিক্ষা প্রশাসন বিভাগ, নোবিপ্রবি।
​বিকাশ / নগদ / রকেট: ​01822746175

​যোগাযোগ ও সত্যতা যাচাই:
রহমত উল্লাহর চিকিৎসাসংক্রান্ত যেকোনো তথ্য যাচাই বা সহযোগিতার বিষয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন এই নম্বরে: 01822746175।
​আপনার সামান্য সহযোগিতা ও একটুখানি ভালোবাসাই ফিরিয়ে দিতে পারে একজন তরুণের প্রাণচাঞ্চল্য ও তার পরিবারের আশার আলো। আসুন, আমরা সকলে মিলে রহমত উল্লাহর পাশে দাঁড়াই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর