ঢাকা, ০২ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে পূর্বের ১৮৩৭ টাকার পরিবর্তে এখন গ্রাহকদের ২০৬০ টাকা গুনতে হবে। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। নতুন এই নির্ধারিত দর আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দর আজ রাত ৮ টার পর থেকে কার্যকর হবে।
বিইআরসির তথ্যমতে, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আমদানিকারক, ডিলার এবং খুচরা বিক্রেতাদের কমিশন সমন্বয় করার কারণেই মূলত দাম বাড়ানো হয়েছে। সংস্থাটি জানায়, আমদানিকারকদের মজুত ও বোতলজাতকরণ চার্জ ১২ কেজিতে ২০০ টাকা থেকে বাড়িয়ে ২৮১ দশমিক ৭৬ টাকা করা হয়েছে। এছাড়া ডিলারদের চার্জ ৫০ টাকা থেকে বাড়িয়ে ৮৫ টাকা এবং খুচরা বিক্রেতাদের কমিশন ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।
যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামেও পরিবর্তন এসেছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৪.৬২ টাকা থেকে বাড়িয়ে ৯১.৯৫ টাকা করা হয়েছে। উল্লেখ্য যে, সেপ্টেম্বর মাসে অটোগ্যাসের দাম ছিল প্রতি লিটারে ৭৩.০৯ টাকা। অন্যদিকে, অক্টোবর মাসে দাম বাড়িয়ে ১৮৩৭ টাকা করার পরও বাজারে তা নির্ধারিত মূল্যে পাওয়া যায়নি। রাজধানীসহ বিভিন্ন এলাকায় ওই সময় ২২০০ থেকে ২৩০০ টাকায় গ্যাস বিক্রি হতে দেখা গেছে। অক্টোবর মাসে ২৫২ টাকা বাড়িয়ে ১৮৩৭ টাকা করা হলেও খোদ রাজধানীতেই বিক্রি হচ্ছে ২২০০ থেকে ২৩০০ টাকায়।
এলপিজি বাজার গত সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকেই অস্থির হয়ে ওঠে। মূলত আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখিতার সুযোগ নিয়ে আমদানিকারকরা সরবরাহ কমিয়ে দিলে সংকট তৈরি হয়। সেই সময় ১৫৮৫ টাকার এলপিজি বিভিন্ন স্থানে ২২০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হয়েছে। বর্তমানে নতুন দাম নির্ধারণ করা হলেও বাজার পরিস্থিতি স্বাভাবিক হবে কি না, তা নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে উদ্বেগ রয়েই গেছে।
Leave a Reply