রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২২ সময় দেখুন

ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন পোশাক কারখানার শ্রমিকরা। রোববার সকাল সাড়ে ৮টা থেকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ শুরু করেন তারা। একপর্যায়ে সফিপুর ও রতনপুরসহ আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা এসে অবরোধে অংশ নিলে যান চলাচল বিঘ্নিত হয়। রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।

তীব্র আন্দোলনের মুখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। গাজীপুরের শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন জানিয়েছেন, রোববার থেকেই বিজিবি সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন। কোনাবাড়ী, সফিপুর ও কালিয়াকৈরের মতো সংবেদনশীল এলাকায় বিজিবি সদস্যরা শিল্প পুলিশের সাথে যৌথভাবে কাজ করছেন। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে বিজিবির সদস্য সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলেও তিনি জানিয়েছেন। আপাতত ৫ প্লাটুন থাকার কথা রয়েছে। ইতোমধ্যে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে প্রয়োজন অনুযায়ী বিজিবি মোতায়েন থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর