বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

সুনামগঞ্জের শাল্লায় জাতীয়তাবাদী ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬২ সময় দেখুন

হাবিবুর রহমান হাবিব, শাল্লা উপজেলা (সুনামগঞ্জ), ২৩ সেপ্টেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারাদেশে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সুনামগঞ্জের শাল্লায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) শাল্লা উপজেলা ছাত্রদল ও শাল্লা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে ফলজ ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমে দিনব্যাপী এ কর্মসূচির সূচনা করা হয়।

​কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা তাহির রায়হান চৌধুরী পাবেল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অংশ নেন শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ ও যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ রাজ্জাক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুবেল আহমদ দুলাল, শাল্লা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান, সদস্য সচিব বাপন আহমদ, যুগ্ম আহ্বায়ক শহীদ মিয়া ও হৃদয় মিয়া, সদস্য রাব্বুল হোসেন এবং শাল্লা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কয়েস চৌধুরী, আহ্বায়ক ফজলে রাব্বি প্রান্তসহ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

​কর্মসূচিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও দেশের প্রাকৃতির ভারসাম্য রক্ষায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণে দেশনেতা তারেক রহমানের এই দূরদর্শী সিদ্ধান্ত একটি ঐতিহাসিক ও সময়োপযোগী পদক্ষেপ। এই মহতী উদ্যোগ সফল করতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের সাধারণ মানুষকেও নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান তাঁরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর