শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬জনের মৃত্যু : আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৬৮ জন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ সময় দেখুন

হেলথ ডেস্ক, ২৩ সেপ্টেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৮ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ২০১ জনের মৃত্যু হয়েছে। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ৬৭ হাজার ৩৬৭ জন। আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৭৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৭, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪০৫, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৭৩, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৭৯, খুলনা বিভাগে ২৮০, ময়মনসিংহ বিভাগে ১১৩, রাজশাহী বিভাগে ১৫৬, রংপুর বিভাগে ৫৯ এবং সিলেট বিভাগে ৮ জন রয়েছেন।

আর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়াদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুইজন, চট্টগ্রাম বিভাগে দুইজন, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর