শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

রংপুরের বাসস্ট্যান্ড স্থানান্তর জটিলতা : ষড়যন্ত্রের প্রতিবাদ ও সমস্যা নিরসনে মানববন্ধন ও পাল্টা মানববন্ধন অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ১৭ সেপ্টেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জ উপজেলার ওভারপাস সংশ্লিষ্ট বাসস্ট্যান্ডটি স্থানান্তর করে দূরবর্তী স্থানে নিয়ে যাওয়ার ষড়যন্ত্রকে কেন্দ্র করে তারই প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকাল ১০ টায় স্থানীয় কিছু সুবিধাবাদী ও স্বার্থান্বেষী মহলের ডাকে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে স্থানীয় কিছু উদ্যোক্তা ওভারপাসের শুরু ও শেষ প্রান্তে ফাঁকা জায়গায় বাসস্ট্যান্ড করার দাবিতে মানববন্ধন করেন।

এদিকে মটর শ্রমিক সংগঠন,স্থানীয় দোকান মালিক সমিতি,সিএন্ডজি চালক সংগঠনের আহবানে অনিরাপত্তাজনিত ওভারপাসের আউটার স্টপেজে বাসস্ট্যান্ড না করার প্রতিবাদে পাল্টা মানববন্ধন করেন। বিকেল ৪ টায় অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, ওভারপাসের উভয়পার্শ্বে অনিরাপদ স্থানে বাসস্ট্যান্ড বা বাসস্টপেজ হলে যাত্রী সাধারণ নিরাপত্তাহীনতায় পড়বেন। যেহেতু সেখানে কোন যাত্রী ছাউনী কিংবা যাত্রীদের অবস্থানের কোন ব্যবস্থা নেই, সে কারণে অনিরাপত্তার বিষয়টিকে সামনে রেখে, সরকার নির্দ্ধারিত অবকাঠামো তৈরী না হওয়া পর্যন্ত আন্ডারপাস সংলগ্ন বাসস্ট্যান্ডটি না সরানোর জন্য দাবি জানানো হয়।

উক্ত মানববন্ধন অনুষ্ঠানে মটর শ্রমিক সংগঠন, দোকান মালিক সমিতি ও সিএন্ডজি চালক সমিতির নেতা-কর্মী, সদস্য ছাড়াও স্থানীয় জনসাধারণ,বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মটর শ্রমিক সংগঠনের সভাপতি মো. মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মো.মোস্তফিজার রহমান জুয়েল , সিএন্ডজি চালক সমিতির মো. জুয়েল মিয়া, দোকান মালিক সমিতির মো. রনি সর্দার ও অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর