বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

গত ২ বছরে রাজনীতিতে গালাগালির সংস্কৃতি চালু হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ সময় দেখুন

ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): গত দুই বছরে রাজনীতিতে গালাগালির সংস্কৃতি চালু হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কমিটির প্রথম বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

কমিটির সভাপতি মো. আমানউল্লাহ আমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ব‍্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, মো. আশরাফ উদ্দিন, মো. মোস্তাফিজুর রহমান বাবুল, মো. মজিবুর রহমান, নিলোফার চৌধুরী মনি, ফাহমিদা হক, মো. শফিকুল ইসলাম এবং মোসা. নাজমুন নাহার অংশগ্রহণ করেন।

এছাড়া বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে মন্ত্রণালয়ের কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে স্বচ্ছতার সঙ্গে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনার বিষয়ে মত প্রকাশ করা হয়। অতীতের ১৭ বছরের বিভিন্ন গ্লানি থেকে বেরিয়ে এসে নতুন উদ্যমে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথাও উল্লেখ করা হয়।

বৈঠকে আরও বলা হয়, গত দুই বছরে রাজনীতিতে গালিগালাজের সংস্কৃতি চালু হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড থেকে সুরক্ষা দিতে সাইবার সিকিউরিটি অ্যাক্ট কার্যকর ভূমিকা রাখবে বলে বৈঠকে মত প্রকাশ করা হয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

বৈঠকে আরও বলা হয়, সবার মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে এবং জাতীয় প্রেস ক্লাব সাংবাদিকদের মতপ্রকাশ ও পেশাগত স্বাধীনতা চর্চার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

এ সময় জাতীয় প্রেস ক্লাবের প্রয়োজনীয় সংস্কার ও মেরামতের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি প্রেস ক্লাবের অডিটরিয়ামটি আরও সুন্দর ও আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়।

বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তর/সংস্থার সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর