বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

নারীর ক্ষমতায়নে অনন্য মেধাবী মুখ : সর্বজন পরিচিত চেয়ারম্যান মাফিয়া আক্তার শীলা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ১৫ সেপ্টেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুর জেলার পীরগঞ্জের ইতিহাসে দ্বিতীয় নারী ইউপি চেয়ারম্যান ৩ নং বড় দরগাহ্ ইউনিয়নের মাফিয়া আক্তার শীলা। পীরগঞ্জের প্রথম নারী ইউপি চেয়ারম্যান ১৪ নং চতরা ইউনিয়নের সাবেক এমপি আব্দুল জলিল প্রধানের সহধর্মীনি আলেয়া জলিল। এঁরা দু’জনই স্বমহিমায় প্রতিষ্ঠিত ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান। পিছিয়ে পড়া নারী জনপ্রতিনিধি হিসেবে সমাজে উজ্জ্বল ভাবমূর্ত্তি বিকাশে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। মাফিয়া আক্তার শীলা উত্তরবঙ্গের দ্বিতীয় নারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। এলাকার সাধারণ মানুষ চেয়ারম্যান শীলাকে একজন পরিবারের সদস্য মনে করে তাঁর প্রতি অগাধ ভালবাসার কথা জানিয়েছেন এ প্রতিবেদকের কাছে।

মাফিয়া আক্তার শীলার বেড়ে ওঠা গ্রামে। বিশিষ্ট আওয়ামী রাজনীতিবিদ মোতাহারুল হক বাবলু পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও ৩নং বড়দরগাহ্ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। পিতার আদর্শে বেড়ে ওঠা হলেও শীলা আওয়ামী রাজনীতির সাথে জড়িত নয় বলে জানা গেছে। নিজ প্রতিভা বিকাশের মাধ্যমে সাধারণ মানুষের ভালবাসায় তিনি বিপুল ভোটে জয়লাভ করে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ইউনিয়নবাসী চেয়ারম্যান শীলার সাথে আত্মার সম্পর্ক গড়েছেন। একজন মানবিক মানুষ হিসেবে এলাকায় বেশ সুনাম অর্জন করেছেন শীলা।

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ৩ নং বড়দরগাহ্ ইউনিয়নের ঈসমাইলপুর গ্রামের এক সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারে জন্ম গ্রহণ করেন মাফিয়া আক্তার শীলা। স্বামী মীর মো. শাফিয়ার রহমান একটি নিম্ন মাধ্যমিকের প্রধান শিক্ষক। দুই মেয়ে এক ছেলের মধ্যে বড় মেয়ে সাবরিনা আক্তার লুবনা অর্থনীতি বিষয়ে ফার্স্টক্লাস পেয়ে অনার্স সম্পন্ন করেছে। দ্বিতীয় মেয়ে মোত্তাকিনা তিথি দশম শ্রেনীতে ও একমাত্র ছেলে অস্টম শ্রেণীতে অধ্যায়ন করছে।

চেয়ারম্যান মাফিয়া আক্তার শীলা বড় দরগাহ্ ইউনিয়নে এক ব্যতিক্রমী চরিত্রের জনবান্ধব জনপ্রতিনিধি সকলের প্রিয়জন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এলাকা ঘুরে জানা গেছে, একজন জনপ্রতিনিধি শীলা চেয়ারম্যান নয়, একজন মানবিক মানুষ পরিচয়ে এলাকাবাসীর প্রিয়জন হয়ে গেছেন তিনি। এক স্বাক্ষাৎকারে শীলা জানান, ” বড় দরগাহ্ ইউনিয়নকে আমি একটি দূর্নীতিমুক্ত ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।” সাধারণ মানুষ মাফিয়া আক্তার শীলাকে আগামি দিনেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে এলাকাবাসী জানালেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর