বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে : সিরাজগঞ্জে এটিএম আজহারুল ইসলাম

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ সময় দেখুন

সিরাজগঞ্জ, ১৫ সেপ্টেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে সিরাজগঞ্জ হাটিকুমরুল এলাকার ন্যাশনাল ফুড ভিলেজে ১১ দলীয় ঐক্যের এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে। আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর লংমার্চ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এই সংবাদ সম্মেলন করেন তারা।

বিএনপি সরকারের সমালোচনা করে আজহারুল ইসলাম বলেন, ‌আমরা বিএনপিকে বারবার জনগণের রায় বাস্তবায়নের কথা বলেছি। কিন্তু তারা তারা গণভোটের শপথ না নিয়ে জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে। এখন তারা নানা অজুহাতে সেটা বাস্তবায়ন করছে না। এ দাবি আদায়ে আমরা সংসদ থেকে বারবার ওয়াকআউটও করেছি। কিন্তু তাতেও তারা কর্ণপাত করছে না। এ কারণেই আমরা রাস্তায় নেমেছি।

তিনি বলেন, জনগণের এই রায় বাস্তবায়নের দাবিতে আমরা ঢাকা-রংপুর লংমার্চ ঘোষণা করেছি। সরকার জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে তা বাস্তবায়ন করবে বলে আশা রাখি।

এসময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধীদলীয় চিফ হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর