রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনার কবলে পড়ে আহত অভিনেত্রী তানজিন তিশা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৩০ সময় দেখুন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা গুরুতর এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে। পথিমধ্যে একটি ডাম্প ট্রাক তার গাড়িকে আঘাত করলে গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়। তবে সৌভাগ্যবশত বড় কোনো অঘটন ঘটেনি। বড় ধরনের বিপদ থেকে বেঁচে গেলেও শেষ পর্যন্ত মানিকগঞ্জের ওই যাত্রা বাতিল করে ঢাকায় ফিরে আসতে বাধ্য হয়েছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে তিনি লিখেছেন, মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। জানা গেছে, মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে অবস্থিত ‘রয়েল ফ্যাশন’ নামের একটি পোশাকের দোকানের উদ্বোধনে অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল তানজিন তিশার। তাকে স্বাগত জানাতে আয়োজকদের ছিল নানা প্রস্তুতি, আর ভক্তদের মাঝেও ছড়িয়েছিল ব্যাপক আগ্রহ। একটি ডাম্প ট্রাক আমার গাড়িটি দুমড়েমুচড়ে দিয়েছে। কারণ কষ্টার্জিত অর্থ দিয়ে এটি কিনেছি। সুতরাং এই ক্ষতি মেনে নেওয়া আমার জন্য সহজ নয়।

দুর্ঘটনার পরবর্তী অবস্থা নিয়ে ১০ অক্টোবর শনিবার সন্ধ্যায় অভিনেত্রী নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন। ওই রাতের বিভীষিকাময় অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, ‘গত রাতটি আমি ভুলতে পারব না।’ এই স্মৃতি তার জন্য যথেষ্ট আতঙ্কজনক ছিল বলে জানিয়েছেন তিনি।

নিজের শারীরিক অবস্থা সম্পর্কে অভিনেত্রী জানিয়েছেন, দুর্ঘটনায় তিনি শরীরে বেশ কিছু আঘাত পেয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও আঘাতের কারণে তিনি কিছুটা অস্বস্তিতে আছেন। ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন এবং ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে তার সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর