সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু : আক্রান্ত ১ হাজার ৩৪৯ শিশু

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ সময় দেখুন

হেলথ ডেস্ক, ২২ সেপ্টেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইশিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৬৪ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৫ শিশু।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও খুলনা বিভাগে দুইশিশু করে মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৪৯ শিশু রোগী এসেছে।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৪২ শিশু, রাজশাহীতে ২৬, সিলেটে ১৬৮, চট্টগ্রামে ২৬৫, বরিশালে ১৩৪, ময়মনসিংহে ৭৬, খুলনায় ১২৩ এবং রংপুরে ১৫ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬০ হাজার ৯৮০ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৫৪ হাজার ৫১০ শিশু চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার ২৯২ শিশু। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৭৩৮ শিশু।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর