মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

জামায়াত, এনসিপি এবং ১১ দলীয় জোটের কয়েকটি শরিকসহ আরও কয়েকটি দল সংবিধান সংশোধন কমিটির বৈঠকে যোগ দেয়নি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ সময় দেখুন

ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ত্রয়োদশ জাতীয় সংসদে সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক শেষ হয়েছে। তবে বৈঠকে অংশ নেয়নি সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের কয়েকটি শরিকসহ আরও কয়েকটি দল।

আজ রবিবার বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। বৈঠকে জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের সঙ্গে সংবিধান সংশোধনের বিষয়ে মতবিনিময় করা হয়।

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী ২৬টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের এ মতবিনিময়ে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদের সংবিধান সংশোধনের বিষয়ে নিজ নিজ দল ও জোটের মতামত তুলে ধরতে অনুরোধ করা হয়।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অংশ নেন। এ ছাড়া গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এনডিএম, আমজনতার দল, ইসলামী ঐক্যজোট, ভাসানী জনশক্তি পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, জমিয়তে উলামায়ে ইসলাম, গণফোরাম ও গণসংহতি আন্দোলনের প্রতিনিধিরা অংশ নেন।

অন্যদিকে জামায়াতে ইসলামী, এনসিপি এবং ১১ দলীয় জোটের কয়েকটি শরিক দল বৈঠকে অংশ নেয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশও বৈঠকে যোগ দেয়নি।

এর আগে গত ৪ আগস্ট বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে রাজনৈতিক দল, সংবিধানবিশেষজ্ঞ, আইনজীবী, গণমাধ্যমের সম্পাদকসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় আজকের মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সংবিধান সংশোধন নিয়ে গঠিত বিশেষ কমিটিতে বিরোধী দল থেকে পাঁচজন প্রতিনিধি রাখার প্রস্তাব করা হলেও জামায়াতে ইসলামী ও এনসিপির পক্ষ থেকে কোনো প্রতিনিধি দেওয়া হয়নি। বিরোধী দলীয় জোটের পক্ষ থেকে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানানো হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর