শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে থিম্পু ফেরার পথে সংক্ষিপ্ত সময়ের জন্য ঢাকায় যাত্রাবিরতি : মন্ত্রী-প্রতিমন্ত্রী স্বাগত জানালেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ সময় দেখুন

ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): থিম্পু ফেরার পথে সংক্ষিপ্ত সময়ের জন্য ঢাকায় যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী ড্রুক এয়ারের বিশেষ ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মঈন খান বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগেকে স্বাগত জানান। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

জানা গেছে, বিমানবন্দরে প্রায় পৌনে এক ঘণ্টা অবস্থান শেষে একটি চার্টার্ড ফ্লাইটে জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন ভুটানের প্রধানমন্ত্রী। তার এই সংক্ষিপ্ত ট্রানজিট সফরে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি রাখা হয়নি।

প্রায় দুই মাসের মধ্যে এটি ভুটানের শীর্ষ নেতৃত্ব থেকে ঢাকায় দ্বিতীয় যাত্রাবিরতি। এর আগে ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক গত ২৬ আগস্ট ভোরে ঢাকায় যাত্রাবিরতি করেছিলেন।

ওইদিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর