বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে আরও ৪ শিশুর মৃত্যু : আক্রান্ত ১ হাজার ৩৪ জন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ সময় দেখুন

হেলথ ডেস্ক, ০২ সেপ্টেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু এবং সংক্রমণের মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৩ জনে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামসংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, মঙ্গলবার(১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া ৪ জন শিশুর মধ্যে ৩ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। অপর শিশুটি ময়মনসিংহ বিভাগের।

পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারাদেশে হামের সরাসরি সংক্রমণে মারা গেছে ৯৯ জন শিশু। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮৮৪ জনের। সব মিলিয়ে প্রাণহানির সংখ্যা প্রায় এক হাজারের ঘরে পৌঁছে গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ১ হাজার ৩৪ জনের শরীরে হামের বিভিন্ন উপসর্গ দেখা গেছে। এ ছাড়া পরীক্ষার মাধ্যমে আরও ৬৩ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী,গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ১৮৪ জনে। তাদের মধ্যে পরীক্ষার পর ১৯ হাজার ৪৪৭ জনের শরীরে নিশ্চিত সংক্রমণ পাওয়া গেছে।

এই ছয় মাসে চিকিৎসাসেবা নিতে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ১ লাখ ৪০ হাজার ৪৭২ জন রোগীকে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৩৫ হাজার ৪১৭ জন। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে দ্রুত চিকিৎসা প্রদান ও টিকাদান কর্মসূচি জোরদারের চেষ্টা চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর