স্পোর্টস ডেস্ক, ২৩ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে ৬ষ্ঠ স্থানে উঠেছে বাংলাদেশ। এতদিন ৯ম স্থানে থাকা বাংলাদেশ ৩ ধাপ এগিয়ে উঠে এলো ৬ষ্ঠ স্থানে। বাংলাদেশের টেস্ট ইতিহাসে র্যাঙ্কিংয়ে এটাই সেরা অবস্থান।
ডারউইন টেস্টে ৯ উইকেটের ঐতিহাসিক এক জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। সেই জয়ের পর ম্যাকাইতে ধারাবাহিকতা বজায় রাখা যায়নি যদিও। এবার ইনিংস এবং ৫১ রানের বিশাল ব্যবধানে হেরেছে টাইগাররা। তবুও আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে ৩ ধাপ উন্নতি করেছে বাংলাদেশ, ৯ম স্থান থেকে উঠে এসেছে ৬ষ্ঠ স্থানে।
আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে ৭৮ রেটিং নিয়ে ৩ ধাপ উন্নতি করে ৬ নম্বরে উঠেছে বাংলাদেশ দল। বাংলাদেশের পেছনে ৭ম স্থানে রয়েছে শ্রীলঙ্কা, তাদের রেটিং ৭৬। অন্যদিকে পাকিস্তান ৭৫ রেটিং নিয়ে ৮ম এবং ৭৪ রেটিং নিয়ে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে ৯ম স্থানে।
বাংলাদেশের টেস্ট ইতিহাসে সেরা র্যাঙ্কিং এটিই। এর আগে বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটে ২০১৭ সালে ৬ষ্ঠ স্থানে উঠেছিল। ২০১২ সালে টি-টোয়েন্টিতে একবার ৪র্থ স্থানে উঠেছিল টাইগাররা। টেস্টে ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে একবার ৭ম স্থানে উঠলেও এবারই প্রথম ৬ষ্ঠ স্থানে উঠেছে টিম টাইগার্স।
অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছে বাংলাদেশ। ম্যাকাইয়ে ইনিংস ব্যবধানে হারার আগে ডারউইন টেস্টে পেয়েছিল ৯ উইকেটের মহাকাব্যিক এক জয়।
Leave a Reply