শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

সাভারে বিদেশি পিস্তল, হেরোইন ও মাদকসহ ২ অস্ত্রধারী কারবারি গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ২২ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ২১ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা জেলার সাভার থানাধীন রাজাশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, একটি শটগানের কার্তুজ, একটি বিদেশি ছোরা, ৩০০ গ্রাম হেরোইন, ৫ বোতল ফেয়ারডিল এবং ২০০ গ্রাম গাঁজাসহ দুইজন অস্ত্রধারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)। আজ শুক্রবার (২১ আগস্ট ২০২৬) ঢাকা জেলা ডিবি (উত্তর) কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) শেখ মাসুদ আল মামুন ও সঙ্গীয় ফোর্স ২০ আগস্ট সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত সাভারের রাজাশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে গ্রেফতার করা হয় দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাসিন্দা মো. রাসেল বাবু (২২) এবং গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বাসিন্দা মো. সজিব সরকারকে (২০)। তারা বর্তমানে সাভারের পশ্চিম রাজাশন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, একটি ধারালো বিদেশি ছোরা ও ছোরার কভার এবং ৫ বোতল ফেয়ারডিল জব্দ করা হয়।
এছাড়া অভিযানের সময় পলাতক আসামি আবু ফারাহ সিদ্দিক হৃদয়ের ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে ৩০০ গ্রাম হেরোইন, একটি শটগানের কার্তুজ এবং ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে তার ভাড়া বাসা থেকে হিকভিশন ব্র্যান্ডের দুটি নাইট ভিশন সিসি ক্যামেরা ও একটি ডিভিআর জব্দ করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেফতার ও পলাতক আসামিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার দুই আসামিকে ৫ দিনের পুলিশ রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর