শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

ফরিদপুর নগরকান্দা বাজারে কালী মন্দিরের চুরি যাওয়া মূর্তি উদ্ধার : আটক ৪

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২৮ সময় দেখুন

মোঃ শাহাদাৎ হোসেন-নগরকান্দা উপজেলা প্রতিনিধি (ফরিদপুর), ২০ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ফরিদপুরের নগরকান্দা বাজার কেন্দ্রীয় কালী মন্দির থেকে চুরি যাওয়া রাধাকৃষ্ণ ও গোপালের পিতলের দুটি মূর্তি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার যুবককে আটক করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে উপজেলার জঙ্গুরদী গ্রামে অভিযান চালিয়ে মূর্তি দুটি উদ্ধার ও চারজনকে আটক করে নগরকান্দা থানা পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন—জঙ্গুরদী গ্রামের আবির মাহমুদ (১৯), শশা গ্রামের মো. রোমান তালুকদার (২১), মহসীন শেখ (২০) এবং জঙ্গুরদী গ্রামের মো. শিহাব উদ্দীন (১৯)।

পুলিশ জানায়, জঙ্গুরদী গ্রামের মৃত ইদু শেখের ছেলে মস্তদা শেখের একটি পরিত্যক্ত রান্নাঘর থেকে চুরি যাওয়া মূর্তি দুটি উদ্ধার করা হয়।

পুলিশ ও মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট রাতে নগরকান্দা বাজার কেন্দ্রীয় কালী মন্দির থেকে রাধাকৃষ্ণ ও গোপালের পিতলের দুটি মূর্তি চুরি হয়। বিষয়টি মন্দির কর্তৃপক্ষ পুলিশকে জানালে মূর্তি উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ।

পরে নগরকান্দা থানা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ ও থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল জঙ্গুরদী গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে চুরি যাওয়া মূর্তি দুটি উদ্ধার করা হয় এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়।

নগরকান্দা থানার পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর