বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু : দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৭২৩ জন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৩১ সময় দেখুন

হেলথ ডেস্ক, ১২ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭২৩ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৩২০ জন, চট্টগ্রাম বিভাগে ৮৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রংপুর বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ৯৮ জন, রাজশাহী বিভাগে ৬৩ জন, বরিশালে বিভাগে ১০১ জন এবং সিলেট বিভাগে একজন রয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ হাজার ৫৫০ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে।

চলতি বছরে ডেঙ্গুতে মোট ৬৩ জনের মৃত্যু হয়েছে, এ যাবত মোট ১৯ হাজার ৮৯৪ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর