বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু : আক্রান্ত ১ হাজার ৭৫টি শিশু

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৩১ সময় দেখুন

ঢাকা, ২৯ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৫টি শিশু। আজ বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও দুই শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭৩৫ শিশু। এ ছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৬ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও এর উপসর্গে মোট ৮৩১ শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন আক্রান্তদের মধ্যে ৭৯ জনের হাম নিশ্চিত হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৯৬ শিশু। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময় চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৯৬৩ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ৫৪০। এদের মধ্যে ১৫ হাজার ৭৩৯ জনের হাম নিশ্চিত হয়েছে। এ সময় মোট ১ লাখ ৯ হাজার ৩৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৫ হাজার ১৯৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর