শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

রাষ্ট্রপতি অটোনোমিক নিউরোপ্যাথি (Autonomic Neuropathy) রোগে ভুগছিলেন : তিনি মাঝে মাঝে ক্ষণিকের জন্য অচেতন হয়ে পড়তেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ২৩ সময় দেখুন

ঢাকা, ২৪ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন (চুপ্পু)। শুক্রবার রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব এইচ এম সাগর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বাস্থ্যগত কারণেই রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন।

পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। এর আগে তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারিও করা হয়েছে।

তিনি আরও জানান, সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায় তার অটোনোমিক নিউরোপ্যাথি (Autonomic Neuropathy) রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে ক্ষণিকের জন্য অচেতন হয়ে পড়েন।

পদত্যাগপত্রে তিনি বলেন, বিভিন্ন রোগের প্রাদুর্ভাবে সৃষ্ট শারীরিক ও মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। এছাড়া তার দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন।

স্বাস্থ্যগত এই পরিস্থিতির কারণেই রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন মো. সাহাবুদ্দিন (চুপ্পু)।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর