শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

সাভারের বক্তারপুরে ডিবির বিশেষ অভিযান : ২০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৭৯ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ২০ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা জেলার সাভার মডেল থানার বক্তারপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। আজ সোমবার (২০ জুলাই ২০২৬) ঢাকা জেলা ডিবি (উত্তর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিন-এর নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এসআই (নিঃ) মো. শাহাদাৎ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে রবিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সাভারের বক্তারপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে গ্রেফতাররা হলেন— আব্দুর রহিম (২২), মেহেদী হাসান রিমন (২৫) এবং মো. আফসার হোসেন (৫০)।

এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার মোট ওজন প্রায় ২০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা।

ডিবি জানায়, গ্রেফতার আব্দুর রহিমের বিরুদ্ধে একটি এবং মেহেদী হাসান রিমনের বিরুদ্ধে একটি করে পূর্বের মাদক মামলা রয়েছে।
গ্রেফতার তিন আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর