সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু : আক্রান্ত ১ হাজার ৫১ জন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৪৩ সময় দেখুন

হেলথ ডেস্ক, ১৯ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চারজন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫১ জন। আজ রোববার (১৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত কোনো শিশুর মৃত্যু হয়নি। চারজনই মারা গেছে হামের উপসর্গ নিয়ে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৯৩টি শিশুর। আর নিশ্চিত হামে মারা গেছে ৯৫ জন। হাম ও উপসর্গে মোট মারা গেছে ৭৮৮ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১১৩ জন। গত ১৫ মার্চ থেকে ১৯ জুলাই পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৪ হাজার ৪৩১ জন।

গত ১৫ মার্চ থেকে ১৯ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৩৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৬ হাজার ৫২১ জন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর