সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

আ.লীগের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে : এ দলটি আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৩৮ সময় দেখুন

ঢাকা, ০৪ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে এবং দলটি আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবির প্রেক্ষিতে তদন্ত কার্যক্রম চলছে এবং আইন অনুযায়ী তাদের বিচারের আওতায় আনা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আওয়ামী লীগের রাজনৈতিক পতন, নিপাত ও নির্মূল হয়েছে, আর দাফন হয়েছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসেবে তাদের বিচার দাবি করা হয়েছে, তদন্ত পরিচালিত হচ্ছে। খুব শিগগিরই তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। আইন অনুযায়ী বিচার নিশ্চিত করা হবে।”

জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গণহত্যার অভিযোগ থাকা সত্ত্বেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। বরং তারা জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে আন্দোলনকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করছে।

তিনি বলেন, “তাদের ভাষ্য অনুযায়ী দেশে জঙ্গি অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল করা হয়েছে। এর চেয়ে লজ্জাজনক কিছু হতে পারে না। অনুশোচনা বা দোষ স্বীকারের ইতিহাস তাদের নেই। উল্টো বিদেশে বসে তারা গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।”

জুলাই আন্দোলনের চেতনা নিয়ে রাজনৈতিক সুবিধা না নেওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আগে যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলত, তারা এখন দিল্লিতে চলে গেছে। যারা চেতনা বিক্রি করবে, তাদের পরিণতিও ভালো হবে না।”

জুলাই আন্দোলনের সময়কার পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, সে সময় তিনি এবং প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাসনে ছিলেন। তাদের প্রত্যক্ষ রাজনৈতিক উপস্থিতি না থাকলেও আন্দোলনের বিভিন্ন পর্যায়ে সমন্বয় ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হয়েছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তখন আমরা কোনো দিন ঘুমাইনি। ২৪ ঘণ্টা সমন্বয়ের মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের সংগঠিত করে জুলাই যোদ্ধাদের সম্মুখে রেখে অরাজনৈতিক পরিচয়ে আন্দোলনকে একটি পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল।”

জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর