বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান অসুস্থ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি 

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৩০ সময় দেখুন

ঢাকা, ০১ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

চিকিৎসকদের পরামর্শে আপাতত তার সঙ্গে সাক্ষাৎ না করার জন্য অনুরোধ করা হয়েছে। আজ বুধবার বিকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নজরুল ইসলাম খান গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরেন। পরে গতকাল মঙ্গলবার তাকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে তাকে হাসপাতালে দেখতে যান সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

শায়রুল কবির খান জানান, আপাতত নজরুল ইসলাম খানকে দেখার জন্য হাসপাতালে ভিড় না করার জন্য চিকিৎসকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর