রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

দোকান বাকী ৮০০ টাকার জন্য খরিদ্দারকে মেরে গুরুতর আহত করেছে দোকানদার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৪৫ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ২৫ জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): মাত্র ৮০০ টাকা বাকী আদায়ের অযুহাতে রাস্তা থেকে টেনে-হিঁছড়ে দোকান ঘরে নিয়ে খদ্দের মোহনা বেগমকে বেধড়ক মারপিট করেছে দোকানদার দাদন ব্যবসায়ী ইমরান মিয়া ও তার স্ত্রী রুপা বেগম। ঘটনাটি ঘটেছে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার পঁচারপাড়া গ্রামে।

মোহনা বেগম ও তার পরিবার ইমরান মিয়ার দোকানের নিয়মিত খদ্দের। লেনদেনের এক পর্যায়ে ওই ৮০০ টাকা দিতে বিলম্ব হওয়ায় যেখানে সেখানে মোহনা বেগমকে অপমান অপদস্থ করেন ইমরান মিয়া। ঘটনার দিন শিশু বাচ্চাকে কোলে নিয়ে পাকা রাস্তার পাশে দাঁড়িযেছিল ছিল মোহনা।অপর পার্শ্বে রুপা বেগম তাকে দেখতে পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। প্রত্যক্ষদর্শী জানায়, গালিগালাজের এক পর্যায়ে রুপা বেগম মোহনা বেগমের চুলের মুঠি ধরে টেনে -হিঁছড়ে দোকান ঘরের ভেতরে নিয়ে যায়। মোহনা বেগমের কোল থেকে তার আড়াই বছরের শিশু সন্তানটি পাকা রাস্তার পড়ে গিয়ে রক্তাক্ত হয়ে কান্নাকাটি করলে স্থানীয়রা বাচ্চাটিকে উদ্ধার করেন বলে জানা যায়।

ঘটনার বিস্তারিত জানতে এ প্রতিবেদক ঘটনাস্থলে গেলে জানতে পারেন, ইমরান মিয়া একজন দাদন ব্যবসায়ী, তিনি ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রী করেন বলে স্থানীয়রা জানান। রুপা বেগম একজন ঝগড়াটে মহিলা তাই ভয়ে কেউ কোন প্রতিবাদ করতে সাহস পায় না।

এদিকে মোহনা বেগম মারধর ও শিশু সন্তানকে আহত করার অভিযোগ এনে থানায় আবেদন করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর