শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

র‌্যাব-৪ এর পৃথক অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার, ৬,৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১৭৫ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ১৮ জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকার আশুলিয়া ও মানিকগঞ্জের শিবাল য়ে পৃথক অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার এবং ৬,৬০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, ১৭ জুন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার শ্রীপুর গণকবাড়ী এলাকায় অভিযান চালিয়ে একটি নির্মাণাধীন ওয়াশরুমের ভেতর শপিং ব্যাগে পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

একই দিনে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মোছা. চম্পা খাতুন (৩৬) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৬,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ লাখ ৮০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, গ্রেফতারকৃত চম্পা খাতুন দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে পাটুরিয়া ফেরিঘাট ও আশপাশের এলাকায় খুচরা ও পাইকারি বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিলেন।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া ইয়াবাসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
র‌্যাব-৪ জানিয়েছে, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে তাদের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর