মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলাউদ্দিন মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৮৩ সময় দেখুন

ঢাকা, ০৮ মে ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার বিকাল চারটার দিকে সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকায় রাজধানীর যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলাউদ্দিন মানিকের বাসা ঘেরাও করে পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছে ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী।

তার বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় একাধিক জিডি ও মামলা রয়েছে। সম্প্রতি সরকারের নির্দেশনায় সম্প্রতি বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ডিএমপি ঢাকার বিভিন্ন এলাকায় যে চাঁদাবাজদের তালিকা তৈরি করেছে, সেই তালিকায়ও আলাউদ্দিন মানিকের নাম রয়েছে।

পুলিশের একটি সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, বাসা থেকে গ্রেপ্তারের পর আলাউদ্দিন মানিককে যাত্রাবাড়ী থানায় নেয়া হয়েছে। থানাটির একটি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে তোলা হবে।

স্থানীয় সূত্র জানায়, গ্রেপ্তার মানিক একজন স্বীকৃত চাঁদাবাজ ও একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে বেফাঁস মন্তব্য করা, দলীয় প্রভাব দেখিয়ে সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ীদের থেকে চাঁদা আদায়সহ বিভিন্নভাবে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে।

আলাউদ্দিন মানিকের সঙ্গে তার আপন ভাই বিল্লাল ওরফে হাইড্রোলিক’ বিল্লাল, সুমন ও রোমান মিলে সায়েদাবাদ এলাকায় একটি প্রভাবশালী নেটওয়ার্ক গড়ে তুলেছেন। স্থানীয়ভাবে গাড়ির যন্ত্রাংশ ও পরিবহন সংশ্লিষ্ট ব্যবসাকে কেন্দ্র করে এই চক্রের আধিপত্য বিস্তারের অভিযোগ দীর্ঘদিনের। সায়েদাবাদে তাদের শফি মটরস্’ নামের একটি গাড়ির যন্ত্রপাতির বিক্রির দোকান রয়েছে। যেখানে তারা যন্ত্রপাতির দাম বেশি রাখেন এবং নিম্নমানের মালামাল বিক্রি করেন। এরপরও তাদের দোকান থেকে মালামাল না ক্রয় করলে তারা সংশ্লিষ্টদের বাস কাউন্টারে হামলা ও স্টাফদের মারধর করেন।

চলতি মাসের ১ এপ্রিল দায়ের করা একটি জিডিতে উল্লেখ করা হয়, সায়েদাবাদ এলাকায় মালামাল ক্রয়ের সময় কয়েকজনকে সঙ্গে নিয়ে ভুক্তভোগীর ওপর হামলার চেষ্টা চালানো হয়। সেখানে আলাউদ্দিন মানিক, হাইড্রলিক বিল্লাল, রোমান ও সুমন সরাসরি হত্যার হুমকিও দেয় বলে অভিযোগ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর