শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

পটুয়াখালীর দুমকিতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২৪১ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ০৮ মে ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর দুমকিতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তৌহিদুল ইসলাম দীপু (২৫)কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার পশ্চিম আঙ্গারিয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত দীপু পশ্চিম আঙ্গারিয়া এলাকার মো. ইদ্রিস মৃধার ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে জিআর ৩০/২০ মাদক মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

দুমকি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন বলেন, ধৃত আসামিকে আগামীকাল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর