শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

ঢাকা ডিবি (উত্তর) পুলিশের পৃথক অভিযানে ৫ আসামি গ্রেফতার : ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৪৬ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ০৮ মে ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী এবং ১ জন ছিনতাইকারী দলের সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (০৮ মে ২০২৬) ঢাকা জেলা ডিবি (উত্তর) সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গত ৭ মে রাত ১১টা ৩০ মিনিটে আশুলিয়ার ইসলাম নগর এলাকায় অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী দলের সদস্য মোঃ আরফিুল ইসলাম (২৬) কে গ্রেফতার করা হয়। তিনি আশুলিয়ার ইসলাম নগর এলাকার বাসিন্দা।

এছাড়া ৮ মে ভোর ২টা ৫০ মিনিটে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ নাফিউল ইসলাম পিপিএম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ রিয়াদ (২০) ও মোঃ শরিফ মিয়া (২৭) কে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক মূল্য ১৯ হাজার ২০০ টাকা।

অপরদিকে একইদিন সকাল ৬টা ১০ মিনিটে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় এসআই (নিঃ) শেখ মোঃ মাসুদ আল মামুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মোঃ লাবলু বিশ্বাস (৩৮) ও মোঃ ইদ্রিস আলী (৩৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২১ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি অন্যান্য মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর