শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

পৃথক অভিযানে ৩০০ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ ৯ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৩৮ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ০৭ মে ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৯ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি উত্তর)।

বৃহস্পতিবার (০৭ মে ২০২৬) ঢাকা জেলা ডিবি (উত্তর) সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে একাধিক পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে ০৭ মে দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে আশুলিয়ার বুড়িরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— রিয়াজ উদ্দিন (৩৮), সাবু সরকার (৩১), মালেক পাঠান (৪৭), মাসুম হোসেন (২৩) ও রফিক (২৫)। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া ০৬ মে রাত ১০টা ৩০ মিনিটে আশুলিয়ার কাঠগড়া এলাকায় অভিযান চালিয়ে জহিরুল ইসলাম (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

একই দিন রাত ৯টা ৩০ মিনিটে ধামরাইয়ের কাওয়াখোলা এলাকায় অভিযান চালিয়ে রতন মিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

অপরদিকে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সাভার মডেল থানার উত্তর কলমা এলাকায় অভিযান চালিয়ে মল্লিকা আক্তার ওরফে মলিনা (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

এছাড়া রাত ১১টা ৪৫ মিনিটে সাভার মডেল থানার শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে পুনরায় জহিরুল ইসলাম (৪২) নামে আরেক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে ১০টি, সাবু সরকার, মালেক পাঠান ও রতন মিয়ার বিরুদ্ধে একাধিক মাদক মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে।

ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর