মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১২০ সময় দেখুন

ঢাকা, ০৭ মে ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যুর কারণ হিসেবে হাম নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ১১ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৫৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭৯ জনে।

এ ছাড়া গত ১৫ মার্চের পর থেকে দেশে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৬ হাজার ২০৮ জন। একই সময়ে সন্দেহভাজন হাম আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ৪৯৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হাম সন্দেহে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ হাজার ৯১২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৮ হাজার ২৩৮ জন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর