শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

আশুলিয়ার বিশমাইল বাসস্ট্যান্ডে ডিবির বিশেষ অভিযান : ১৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ৩৯ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ০২ মে ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বিশমাইল বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর।

শনিবার (২ মে ২০২৬) ভোররাত আনুমানিক ১টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমানসহ সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করেন।

অভিযানকালে গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ মোফাজ্জল হোসেন ওরফে সাগর (৩৩)। তিনি আশুলিয়ার সন্দীপ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ১৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন ১৩০ গ্রাম। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৯০ হাজার টাকা।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা জেলা ডিবি জানিয়েছে, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর