মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ২২ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
ডিবি সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেনসহ একটি টিম মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) রাত ৮টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন জামগড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কিশোর গ্যাংয়ের সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ শিহাব (২০), গোলাম মোস্তফা নিশাত (২২), দীপক চন্দ্র সূত্রধর (১৯) এবং মোঃ আনিসুর রহমান (১৯)। তারা বিভিন্ন জেলা থেকে এসে আশুলিয়ার জামগড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল বলে জানা গেছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে দীপক চন্দ্র সূত্রধরের বিরুদ্ধে পূর্বে একটি মামলা রয়েছে।
এ ঘটনায় আশুলিয়া থানার মামলা নং-৬৫, তারিখ ১৪/০৪/২০২৬, পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এলাকায় অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে
Leave a Reply