সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালক ড. আহমদ হোসেনের হাত ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৭ সময় দেখুন

ঢাকা, ২০ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাজধানীর মহাখালীর ব্রাক বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালক ড. আহমদ হোসেনের হাত ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকালে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই ওই চিকিৎসকে ক্যান্সার হাসপাতাল ভর্তি করা হয়েছে।

জানা গেছে, এদিন ক্যান্সার হাসপাতালে অফিস করে বাসায় ফিরছিলেন ড. আহমদ হোসেন। ক্যান্সার হাসপাতাল থেকে তিনি পুরাতন ব্রাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের গলিতে পৌঁছালে অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তি তার ডান হাত ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

জানা গেছে, আহত উপ-পরিচালককে বেশ কিছুদিন ধরে বিদেশি ফোন নম্বর থেকে টেন্ডার দেওয়ার জন্য হুমকি প্রদর্শন করে আসছিল একটি চক্র। আজ ডিউটি শেষে বাসায় ফেরার পথে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পিছনের গলিতে তাকে ভয় দেখানোর জন্য পেছন থেকে ছুরিআঘাত করে পালিয়ে যায় দুই যুবক। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর