শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

র‌্যাবের জালে আশুলিয়ার শীর্ষ সন্ত্রাসী হিমেল মীর

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২৫ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ১৬ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকার আশুলিয়া এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত শীর্ষ সন্ত্রাসী মোঃ হিমেল মীর (২৬) কে গ্রেফতার করেছে র‌্যাব-৪। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) রাতে আশুলিয়া থানাধীন জামগড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪, সিপিসি-২, সাভার ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর কবিরের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আশুলিয়ার চিহ্নিত সন্ত্রাসী হিমেল মীরকে আটক করা সম্ভব হয়।

গ্রেফতারকৃত হিমেল মীর জামগড়া (মীর বাড়ী) এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ জামান মীর। র‌্যাবের দাবি, তিনি দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের নেতৃত্ব দিয়ে আশুলিয়া ও আশপাশের এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

র‌্যাব সূত্রে জানা যায়, হিমেল মীর ও তার সহযোগীরা দেশীয় ও বিদেশী অস্ত্রের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে ছিনতাই ও চাঁদাবাজি করত। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মারধর, নির্যাতন এবং প্রাণনাশের হুমকি প্রদান করত। এছাড়া বিভিন্ন মহাসড়ক ও আঞ্চলিক সড়কে চলাচলকারী বাস, ট্রাক এবং গার্মেন্টস পণ্যবাহী কাভার্ডভ্যানে ডাকাতির সঙ্গেও তারা জড়িত।

তার বিরুদ্ধে আশুলিয়া থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। র‌্যাব জানায়, সন্ত্রাস ও অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর