শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

সিঙ্গাপুরে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১৯ সময় দেখুন

ঢাকা, ০৩ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতলে এ চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, আজ শুক্রবার ভোরে চিকিৎসকদের পর্যবেক্ষণে মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ধীরে ধীরে স্বাভাবিক যোগাযোগ শুরু করেছেন এবং সবার সঙ্গে অল্প অল্প করে কথা বলছেন।

উল্লেখ্য, গত ১৫ মার্চ ২০২৬, ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য।

এদিকে, বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান-ও চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন। জানা গেছে, তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরিকল্পনা করেছেন।

দলীয় সূত্র জানিয়েছে, দুই সিনিয়র নেতার চিকিৎসা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তাদের সুস্থতার জন্য দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর