বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

জাতীয় সংসদের চলতি অধিবেশন থেকে ওয়াক-আউট করলো জামায়াত নেতৃত্বাধীন বিরোধীদলীয় সদস্যরা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৩৫ সময় দেখুন

ঢাকা, ০১ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): জাতীয় সংসদের চলতি অধিবেশন থেকে ওয়াক-আউট করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধীদলীয় সদস্যরা। আজ বুধবার বিকালে অধিবেশন চলাকালে জামায়াত আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এই ঘোষণা দেন।

এদিন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের প্রশ্নে সংসদে আলোচনা হলেও তা নিষ্পত্তি না হওয়ায় এ ওয়াক-আউট করেন তারা।

ওয়াক-আউটের ঘোষণা দিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমরা প্রতিকার চেয়েছিলাম, এ বিষয়টা ৯ সংবিধান সংস্কার পরিষদ) কোনো দলের সাথে সম্পৃক্ত না। যে বিষয়টা নির্বাচনের আগে সরকারি দল বিরোধী দল সবাই একমত হয়েছিলাম। এর স্বপক্ষে কথাও বলেছি, ক্যাম্পেইনও করেছি।’

তিনি বলেন, ‘আমরা প্রতিকার যে পেলাম না এতে দেশবাসীর রায়ের প্রতিফলন হলো না, মূল্যায়ন হলো না। বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না। এজন্য তার প্রতিবাদে আমরা ‘ওয়াক-আউট’ করছি।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর