বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

রংপুরের পীরগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৩৫ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ২৫ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পীরগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হলো আজ। রংপুরের পীরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ ২৫ মার্চ,বুধবার,সকাল ১১টায় অনুষ্ঠিত সভায় ঐতিহাসিক ২৫ মার্চ ১৯৭১ সালের বর্বরতম গণহত্যার স্মৃতিকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়।

উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪- রংপুর,৬-পীরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা নুরুল আমীন। আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং বীর মুক্তিযোদ্ধা ফজলার রহমানসহ অন্যান্যরা।

বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম গণহত্যার ঘটনা স্মরণ করে বলেন, এটি ছিল বিশ্বের ইতিহাসে অন্যতম নৃশংস ও বর্বরতম হত্যাযজ্ঞ। মহান স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে নিরস্ত্র বাঙালিদের উপর যে গণহত্যা চালানো হয়েছিল, তা ইতিহাসে চিরকাল কলঙ্কজনক অধ্যায় হিসেবে বিবেচিত হবে।

তারা আরও বলেন, সেই দুঃসহ সময়ে শহীদ হওয়া সকল বীর সন্তানের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর