বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

সাভারের বক্তারপুর ও বেদে পল্লীতে আর্মি ক্যাম্পের অভিযান, বিপুল মাদকসহ আটক ২

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৫৭ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ১৪ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): সাভারের বক্তারপুর ও বেদে পল্লী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করেছে সাভার আর্মি ক্যাম্পের একটি টহল দল। শনিবার (রাত) আনুমানিক ১টার দিকে নিয়মিত রাত্রিকালীন টহলের সময় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, সাভারের বেদে পল্লী এলাকা দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার একটি কুখ্যাত কেন্দ্র হিসেবে পরিচিত। এলাকাটিতে মাদকের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা বাহিনী প্রায়ই অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় গত রাতে সাভার আর্মি ক্যাম্পের একটি টহল দল বক্তারপুর এলাকায় টহল পরিচালনার সময় এক ব্যক্তিকে হেরোইন সেবনরত অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি বিকাশ রাজবংশী (২২), পিতা মহেশ রাজবংশী, বাড়ি মাঝিপাড়া, সাভার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, বেদে পল্লী এলাকার সাব্বির (২৫) নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবা ও হেরোইন সরবরাহ করে আসছে।

পরবর্তীতে ওই তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর টহল দল বেদে পল্লী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন সাব্বির সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে টহল দলের সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন।

পরে তার কাছ থেকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে প্রায় ২০০ পিস ইয়াবা, ২৪ প্যাকেট হেরোইন, ১০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৫৯ হাজার ৯৪০ টাকা এবং একটি মোবাইল ফোন।
আটক দুই ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর