বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

টাঙ্গাইলের নাগরপুরে ১৪ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৩০ সময় দেখুন

মোঃ মহির উদ্দিন, নাগরপুর উপজেলা প্রতিনিধি (টাঙ্গাইল), ০৬ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বেটুয়াজানি বাজার এলাকায় মাদকবিরোধী অভিযানে ১৪ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— উপজেলার কলমাইদ গ্রামের বিসা মিয়ার ছেলে সম্রাট (২০) এবং শুনসি গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে সিয়াম (২২)। উল্লেখ্য, আটক সিয়ামের পিতা মো. সেলিম মিয়া মামুদনগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্বরত রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বেটুয়াজানি বাজার এলাকায় ওই দুই যুবকের চলাফেরা সন্দেহজনক মনে হলে নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. মনির হোসেনের সহযোগিতায় তাদের গতিরোধ করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়।

এ বিষয়ে ছাত্রদল নেতা মো. মনির হোসেন জানান, মাদকমুক্ত সমাজ গড়তে এবং তরুণ প্রজন্মকে রক্ষা করতে আমাদের এই সামাজিক প্রতিরোধ অব্যাহত থাকবে। অপরাধী যে-ই হোক, মাদকের সাথে সম্পৃক্ত থাকলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না।আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর