রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

পাবনা-৪ আসনে ভোট পুনর্গণনার আবেদন বিএনপি প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিবের

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৫ সময় দেখুন

পাবনা, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পাবনার ঈশ্বরদী-আটঘরিয়া নিয়ে গঠিত পাবনা-৪ আসনের ভোট পুনর্গণনার আবেদন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. হাবিবুর রহমান (হাবিব)।বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনায় অসঙ্গতি ও অনিয়মের অভিযোগ তুলে তিনি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে এ আবেদন করেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া লিখিত আবেদনে হাবিবুর রহমান দাবি করেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার পর বিভিন্ন কেন্দ্রে ভোট গণনা সংক্রান্ত অসঙ্গতি ও অনিয়ম পরিলক্ষিত হয়েছে।

আবেদনে তিনি উল্লেখ করেন, বিভিন্ন কেন্দ্রে ভোট গণনার ফলাফল ও প্রদত্ত ফরম-১৬-এর তথ্যের মধ্যে অসামঞ্জস্য দেখা গেছে। বাতিল ভোটের সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি এবং কিছু ক্ষেত্রে তা পরিবর্তিত হয়েছে বলেও অভিযোগ করা হয়। এছাড়া অনেক কেন্দ্রে পোলিং এজেন্টদের কাছ থেকে ফলাফল না লিখেই অপূর্ণ ফরম-১৬-এ জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ তোলা হয়েছে।

লিখিত আবেদনে আরও বলা হয়, এজেন্টদের উপস্থিতি থাকা সত্ত্বেও কিছু কেন্দ্রে সঠিকভাবে ফলাফল উপস্থাপন করা হয়নি এবং কেন্দ্রভিত্তিক ভোটের হিসাবের সঙ্গে মোট ফলাফলের গরমিল রয়েছে। বিএনপি প্রার্থীর দাবি, তাদের অসংখ্য বৈধ ভোট বাতিল করা হয়েছে।

সুষ্ঠু তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট সব কেন্দ্রের ভোট পুনর্গণনা এবং পুনর্গণনা শেষ না হওয়া পর্যন্ত বেসরকারি ও সরকারি ফলাফল ঘোষণা স্থগিত রাখার আবেদন জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর