রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

ঢাকা-৬ আসনের ফলাফল প্রণয়ন প্রক্রিয়ায় গুরুতর অনিয়মের অভিযোগে ফলাফল স্থগিত চেয়ে জামায়াতের প্রার্থী মো. আব্দুল মান্নানের

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৭ সময় দেখুন

ঢাকা, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা-৬ আসনের ভোটগ্রহণ ও ফলাফল প্রণয়ন প্রক্রিয়ায় গুরুতর অনিয়মের অভিযোগে ফলাফল স্থগিত চেয়ে রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনারের কাছে আবেদন করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টার দিকে সেগুনবাগিচায় অবস্থিত বিভাগীয় কমিশনারের কার্যালয়ে লিখিত আবেদন জমা দেন তিনি।

আবেদনে ভোটগ্রহণ ও ফলাফল প্রণয়ন প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম ও ফলাফল টেম্পারিংয়ের অভিযোগ তোলেন জামায়াত প্রার্থী।

আবেদনে তিনি উল্লেখ করেন, প্রাপ্ত চূড়ান্ত ফলাফলের সঙ্গে গণনাপত্র ও প্রিসাইডিং কর্মকর্তাদের বিবরণীর অসঙ্গতি রয়েছে, যা ফলাফলের নির্ভুলতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

এছাড়া কিছু ব্যালট বা প্রদত্ত ভোটের হিসাব চূড়ান্ত ফলাফলে প্রতিফলিত হয়নি বলে তার সন্দেহ রয়েছে। ফলাফল ঘোষণার পূর্ববর্তী তথ্য ও ঘোষণার পর প্রকাশিত তথ্যের মধ্যেও পার্থক্য দেখা গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

তিনি আরও দাবি করেন, অনেক কেন্দ্রে বাতিল ভোটের সংখ্যা শূন্য দেখানো হয়েছে, যা অস্বাভাবিক। প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগে অনিয়ম ও পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগও তোলা হয়েছে আবেদনে।

আবেদন আব্দুল মান্নান বলেন, ক্ষেত্রবিশেষে ফলাফল প্রদানে দীর্ঘসূত্রতা পরিলক্ষিত হয়েছে, যা জনমনে সন্দেহের সৃষ্টি করেছে।

এসব বিষয় নির্বাচনপ্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতার পরিপন্থি উল্লেখ করে তিনি ঢাকা-৬ আসনের ফলাফল স্থগিত, পুনর্গণনা এবং টেম্পারিং সংক্রান্ত তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর