মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

নির্বাচন নিয়ে যদি কোন ষড়যন্ত্র না হয় তাহলে আমরা জয়ের বিষয়ে আশাবাদী : আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৭ সময় দেখুন

কুমিল্লা, ১২ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের পশ্চিম ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেয়ার পর তিনি সাংবাদিকদের কুমিল্লা -১১ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, নির্বাচন নিয়ে যদি কোন ষড়যন্ত্র না হয় তাহলে আমরা জয়ের বিষয়ে আশাবাদী। এখন পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে এবং সুষ্ঠু নির্বাচনের যেকোনো রায় জামায়াতে ইসলামী মেনে নেবে। ভোট দেয়ার আগে উপজেলার পশ্চিম ডেকরা গ্রামে বাবা-মায়ের কবর জিয়ারত করেন তিনি।

আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে। এভাবে যদি নির্বাচন চললে মানুষের প্রত্যাশা অনুযায়ী ভোট গ্রহণ শেষ হবে বলে আমি আশা করি। শেষ পর্যন্ত নির্বাচন নিয়ে যদি কোনো ষড়যন্ত্র না হয়, যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিজয়ের ব্যাপারে আশাবাদী।

সুষ্ঠু নির্বাচনের যেকোনো রায়কে জামায়াতে ইসলামী মেনে নেবে উল্লেখ করে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের বিপরীতে যদি গভীর কোনো ষড়যন্ত্র হয়, তাহলে আমরা মনে করি, এটি দেশের জন্য অত্যন্ত অকল্যাণকর হবে এবং দেশকে আবার ঠেলে দেয়া হবে অন্ধকারের দিকে।’

জামায়াতের নায়েবে আমির বলেন, এখন পর্যন্ত চৌদ্দগ্রামে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে জনগণের মধ্যে। আমি আশাবাদী ইনশা আল্লাহ আমরা বিজয় অর্জন করব। দু-একটি জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও আমরা সেটিকে বড় করে দেখছি না। ৯০ থেকে ৯৫ শতাংশ সুষ্ঠু নির্বাচন হলে সেটা গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে বিবেচিত হয়।

নির্বাচনে অন্তত ৭০ শতাংশ ভোগ কাস্ট হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জামায়াতের নায়েবে আমির। তিনি বলেন, এখন যে পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে। এটি শেষ পর্যন্ত অব্যাহত থাকলে আমরা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হব বলে আশা করছি।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর