মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

অর্ধকোটি টাকাসহ আটক জেলা জামায়াতের আমির সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৬ সময় দেখুন

সৈয়দপুর (নীলফামারী), ১১ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে প্রায় অর্ধকোটি টাকাসহ আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন জিজ্ঞাসাবাদের সময়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দুপুর ১টার দিকে অ্যাম্বুলেন্সযোগে তাকে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এর আগে আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বিমানযোগে সৈয়দপুরে পৌঁছানোর পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আটক করেন।

জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে প্রায় ৫০ লাখ টাকাসহ আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসার জন্য তাকে সৈয়দপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

উদ্ধার হওয়া টাকার উৎস ও সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর