মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

রংপুরের পীরগঞ্জের ভোটের লড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীগণ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৮ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ০৯ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মূহূর্তের নির্বাচনী প্রচারণার কৌশলে ব্যস্ত সময় পার করছেন ২৪-রংপুর,০৬-পীরগঞ্জ আসনের প্রার্থীগণ। আগামী ১২ ই ফেব্রুয়ারি সারাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। রংপুরের ৬টি আসনের মধ্যে পীরগঞ্জ আসনটি বরাবরই ভিআইপি আসন হিসেবে পরিচিত। এ আসন থেকে নির্বাচিত সাংসদগণ ইতিপূর্বে রাস্ট্রপতি,প্রধানমন্ত্রী,স্পীকার ও মন্ত্রী হয়েছেন একাধিকবার। নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ বিহীন নির্বাচনে এবারে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতের মধ্যেই।

রংপুর জেলা বিএনপির আহবায়ক জনাব সাইফুল ইসলাম ধানের শীষের মনোনীত প্রার্থী। তাঁর নির্বাচনী কৌশল ও প্রচারণা ভিন্ন। তিনি ও তাঁর দলের নেতা-কর্মীগণ দিন-রাত ভোটের মাঠে ব্যস্ত সময় পার করছেন, বসে নেই তাঁদের পরিবারবর্গ;পরিবারের স্ত্রী সন্তানেরাও বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করছেন।পাশাপাশি মাইকিং,পথসভা,উঠান বৈঠক তো আছেই। সাইফুল ইসলাম এই আসনে প্রচারণা ও কৌশলগত দিক থেকে অনেক শক্ত ও ভাল অবস্থানে রয়েছেন বলে এলাকাবাসী ও রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।

অপরদিকে নির্বাচনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়ছেন এবারই প্রথম ভোটের মাঠে নতুন মুখ মাওলানা নুরুল আমিন। তিনি বাংলাদেশ মজলিসুল মোফাসসিরিনের কেন্দ্রিয় সেক্রেটারী জেনারেল ও সহকারী অধ্যাপক। ভোটের মাঠে নতুন মুখ হলেও নির্বাচনী প্রচারনায় পিছিয়ে নেই। সমান তালে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। নারী ভোটার ও তরুণ ভোটারদের আগ্রহ বিএনপি প্রার্থী সাইফুল ইসলামের প্রতি অনেক বেশী। এ ক্ষেত্রে জামায়াত প্রার্থী নুরুল আমিন বেশ পিছিয়ে রয়েছেন।

এই আসনে আরও ছয় জন প্রার্থী সহ মোট আটজন প্রতিযোগিতা করছেন। তাঁরা হলেন, লাঙল প্রতীকে জাতীয় পার্টির নুরে আলম মিয়া (যাদু),হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা সুলতান মাহমুদ, আমেরিকা প্রবাসী স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবু জাহিদ (নিউ) ঘোড়া প্রতীক, তাকিয়া জাহান চৌধুরী সূর্যমুখী প্রতীকে প্রচারনা চালিয়ে গেলেও বাকী দু’জন নামমাত্র প্রার্থী মো.মাহবুবার রহমান ও সাদেকুল ইসলামের কোন প্রচারণা নেই। এবার দেখার অপেক্ষা বিজয়ের মালা কে পড়বেন ? তারুণ্যের প্রতীক বিএনপির সাইফুল ইসলামের ধানের শীষ, নাকি নতুন মুখ জামায়াতের দাড়িপাল্লার নুরুল আমিন?

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর