শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

রংপুরের পীরগঞ্জে বুখারী শরীফের খতম ও দোয়ার অনুষ্ঠান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৭ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ০৭ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জে বুখারী শরীফের খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হলো। হযরত রাবেয়া বসরি (রা:) মহিলা ক্বওমী মাদরাসা ও এতিমখানা’র দাওরায়ে হাদিস ছাত্রীদের সমাপনী উপলক্ষে “বুখারী শরীফের খতম ও দোয়া মাহফিল” অনুষ্ঠিত হয়েছে।আজ ৭ জানুয়ারি/২৬ খ্রিঃ, শনিবার দুপুরে পীরগঞ্জ পৌরসভার ধনশালা গ্রামে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার মিরপুর পল্লবীর আফতাব উদ্দিন মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীস হযরত মাওলানা মুফতি মো. নুরুল আলম।

অনুষ্ঠানে গোপীনাথপুর দারুস সুন্নাহ মজিদিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার মুহতামিম এবং হযরত রাবেয়া বসরি (রা:) মহিলা ক্বওমী মাদ্রাসা ও এতিমখানা’র প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ রফিকুল ইসলাম ফারাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, খালাশপীর মাদরাসার প্রভাষক নুরুল আমিন, হাফেজ মাওলানা হাবিবুল্লাহ ফারাজি প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, মাদরাসাটির সভাপতি রঞ্জু মন্ডল, হাফেজ সাকিব মিয়া, আলতাফ হোসেন, ব্যবসায়ী আনোয়ার হোসেন সহ শিক্ষক-সাংবাদিক, জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, ওই অনুষ্ঠানে পর্দার আড়াল থেকে ছাত্রীদের কাছ থেকে বুখারী শরীফের শেষ সবক শোনা হয়। পরে প্রধান অতিথি দোয়া পরিচালনা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর