সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

পটুয়াখালীর দুমকিতে ধানের শীষের উঠান বৈঠকে ভোট চাইলেন সুরাইয়া চৌধুরী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২২ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ০৬ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-১ (মির্জাগঞ্জ-দুমকি ও সদর) আসনে বিএনপির প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে দুমকিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় তার সহধর্মিণী মিসেস সুরাইয়া আক্তার চৌধুরী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার লেবুখালী পায়রা পয়েন্ট চত্বরে আয়োজিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মহিলা দলের উপদেষ্টা সুরাইয়া আক্তার চৌধুরী। তিনি বলেন, এমপি হলে মন্ত্রী পাই-সে আমাদের আলতাফ ভাই। ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন।

পটুয়াখালী জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি মিসেস জেসমিন জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জিয়া পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন, পবিপ্রবি জনসংযোগ বিভাগের ডেপুটি ডাইরেক্টর মাহফুজুর রহমান সবুজ বিশেষ অতিথি ছিলেন।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মো.মজিবুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মতিউর রহমান দিপু, বিএনপি নেতা মো. জসিম উদ্দিন হাওলাদার, মো. ফোরকান হাওলাদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। বক্তারা ধানের শীষ প্রতীকের প্রার্থী আলতাফ হোসেন চৌধুরীকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর