সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

রাজবাড়ী-২ আসনে এনসিপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে গেলেন খেলাফত মজলিস প্রার্থী কাজী মিনহাজুল আলম

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৬ সময় দেখুন
রাজবাড়ী, ০৫ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পাংশা উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে রাজবাড়ী-২ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন খেলাফত মজলিস মনোনীত প্রার্থী কাজী মিনহাজুল আলম।

সংবাদ সম্মেলনে কাজী মিনহাজুল আলম বলেন, নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী গত ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল। পারিপার্শ্বিক এবং অসুস্থতার কারণে নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ে প্রার্থিতা প্রত্যাহার করতে পারিনি।

তিনি আরও বলেন, এ আসনে শাপলা কলি প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনীত প্রার্থী জামিল হিজাজীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর আমির সুলতান মাহমুদ, খেলাফত মজলিস রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবু সাঈদ, বালিয়াকান্দি উপজেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক শাহিন প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর