সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

ডাকাতির প্রস্তুতিকালে সাভারে ৮ ডাকাত গ্রেফতার, উদ্ধার দেশীয় অস্ত্র

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১২২ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ৩০ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা জেলা পুলিশের অভিভাবক ও সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়ের নির্দেশনায় সাভার মডেল থানার একটি চৌকস পুলিশ টিম বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ৮ (আট) জন ডাকাতকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ইং ৩০ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটে সাভার মডেল থানাধীন বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর সাকিনস্থ গোল্ডস্টার গার্মেন্টস সংলগ্ন একটি বাঁশঝাড়ে ১৫/১৬ জন ডাকাত সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে ঘটনাস্থল থেকে ৮ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তবে অপর ডাকাতরা কৌশলে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সাভার মডেল থানাধীন বিভিন্ন এলাকা ও মহাসড়কে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

গ্রেফতারকৃত আসামিদের নাম ও বয়স:
১। মোঃ সানি মিয়া (৩৫)
২। মোঃ রাসেল মিয়া (৩২)
৩। মোঃ রিপন মিয়া (৩৩)
৪। মোঃ শাহিন মিয়া (৩১)
৫। মোঃ মাসুদ রানা (৩১)
৬। মোঃ সোহাবান মিয়া (২৩)
৭। মোঃ নুর নবী (২৭)
৮। মোঃ ইমন মিয়া (২৫)
উদ্ধারকৃত আলামত:
০২টি লোহার তৈরি দা
০১টি লোহার তৈরি ছুরি
০১টি স্টিলের তৈরি চাইনিজ কুড়াল
০৩টি স্টিলের তৈরি সুইচ গিয়ার চাকু
এ ঘটনায় সাভার মডেল থানায় ডাকাতির প্রস্তুতি আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর